আসার আগেই ফাঁস হল জিও ৪জি ভোলটিই-র ফিচার!
এটি ফিচার ফোন হলেও, এর মধ্যে স্মার্টফোনের বিভিন্ন সুবিধা থাকবে বলে জানা গিয়েছে।
জেনে নিন জিও-র ৪জি ভোলটের ফিচারগুলি—
• ২.৪ ইঞ্চি কালার ডিসপ্লে।
• ৫১২ এমবি র্যাম
• ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
• ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
• ডুয়াল সিম— ন্যানো সিম+স্ট্যান্ডার্ড সিম
• ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
• 2000mAh ব্যাটারি
• এফএম রেডিও
• ব্লুটুথ ৪.১+LE
• ৪জি ভোলটিই ফিচার ফোনে ভিডিও কলিং
এই ফোনটিতে যে অপারেটিং সিস্টেম থাকবে, তার নাম হল— 'KAI OS'। এই ফোনটির জন্যই এইচটিএমএল৫-এর ফায়ারফক্স অপারেটিং সিস্টেমকেই কাস্টমাইজ করে বানানো হয়েছে এই নতুন অপারেটিং সিস্টেম।
