Google Pixel 3 আর Pixel 3 XL: লঞ্চ হল দাম ও স্পেসিফিকেশান
ডিসপ্লে ও ব্যাটারি ছাড়া Pixel 3 আর Pixel 3 XL ফোনে কোন তফাৎ নেই। গত এক বছর ধরে সেরা স্মার্টফোন ক্যামেরার তকমা রেখেছে Pixel 2 আর Pixel 2 XL। এবার সেই ক্যামেরায় আরও উন্নতি হল Pixel 3 সিরিজের ফোন দুটিতে। Pixel 3 ফোনে রয়েছে একটি ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর FHD+ OLED ডিসপ্লে। অন্যদিকে Pixel 3 XL ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। এই ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ। তবে Pixel 3 XLফোনে থাকবে একটি QHD+ OLED ডিসপ্লে।
ভারতে Pixel 3ফোনের দাম শুরু হচ্ছে ৭১,০০০ টাকা থেকে। 64GB স্টোরেজ কিনতে এই টাকা খরচ হবে। এছাড়াও 128GB Pixel 3 কিনতে খরচ হবে ৮০,০০০ টাকা। 64GB Pixel 3 XL এর দাম ৮৩,০০০ টাকা। আর 128GB Pixel 3 XL কিনতে পকেট থেকে ৯২,০০০ টাকা খশবে। সাদা ও কালো ছাড়াও হালকা গোলাপী রঙে পাওয়া যাবে নতুন Pixel 3 আর Pixel 3 XL। ১১ অক্টোবর থেকে Pixel 3 আর Pixel 3 XL এর প্রি-অর্ডার শুরু হবে। বিক্রি শুরু ১ নভেম্বর। এছাড়াও Pixel Stand নামে একটি ওয়্যারলেস চার্জিং ডক লঞ্চ করেছে Google। Pixel Stand এর দাম 6,900 টাকা।
Google Pixel 3 আর Pixel 3 XL স্পেসিফিকেশান
Google Pixel 3 ও Pixel 3 XLফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Pixel 3 ফোনে রয়েছে একটি ৫.৫ ইঞ্চি ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর FHD+ OLED ডিসপ্লে। অন্যদিকে Pixel 3 XL ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ৬.৩ ইঞ্চি ১৮.৫:৯। এই ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ। তবে Pixel 3 XLফোনে থাকবে একটি QHD+ OLED ডিসপ্লে। দুটি ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU, 4GB RAM আর 64GB অথবা 128GB স্টোরেজ।
Pixel 3 আর Pixel 3 XL ফোনের পিছনে থাকবে একটি ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা। একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় ভালো ছবি উঠবে। কোম্পানি দাবি করেছে Pixel 3 আর Pixel 3 XL ফোনের ক্যামেরা স্মার্টফোনের সেরা ক্যামেরা। ফোনের সামনে বেশি ওয়াইড ফিল্ড অফ ভিউ পাওয়ার জন্য দুটি ক্যামেরা ব্যবহার হয়েছে। Pixel 3 ফোনে রয়েছে 2915 mAh ব্যাটারি অন্যদিকে Pixel 3 XL এ থাকছে তুলনামূলক বড় 3430 mAh ব্যাটারি।
