Oppo ফোনের উপর পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক ও বাম্পার অফার, কোন কোন ফোনের উপর পাবেন জানুন
অতিরিক্ত ওয়ারেন্টি :
কোম্পানি Oppo A5 2020 এবং Oppo A31 ফোনের উপর অতিরিক্ত ১ বছর ওয়ারেন্টি অফার করছে। এছাড়াও জিও গ্রাহকরা এই দুটি ফোন কিনলে ৭,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাবে। অপ্পো এ ৫ ২০২০ ফোনের ৩ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯০ টাকা। আবার ৪ র্যাম ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা। অন্য দিকে অপ্পো এ ৩১ ফোনের ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯০ টাকা। আবার ৬ র্যাম ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা।
আবার Oppo A9 2020, Oppo Reno 2F, Oppo Reno 3 Pro, Oppo F15 এবং Oppo Reno 2Z ফোনের উপর ১৮০ দিনের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাওয়া যাবে। এবার এয়ারটেল গ্রাহকরা এই ফোনের সাথে ২৪৯ ও ৩৪৯ টাকার রিচার্জ দ্বিগুন ডেটা পাবে। আবার ফেডারেল ব্যাংক ও ব্যাংক অফ বরোদা এর ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। এই অফারে সুবিধা ৩১ মে পর্যন্ত উপলব্ধ।
নতুন কন্টাক্টলেস পরিষেবা :
আপনি এখন হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে অপ্পো-র এই অফার সহ অন্যান্য পরিষেবা নিতে পারেন। কোম্পানি এই জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে +৯১ ৯৮৭১৫০২৭৭৭ এবং +৯১ ৯৫৪০৪৯৫৪০৪।
