-->
 বিক্রি হওয়া ৯৯ শতাংশ রেডমি ফোন ভারতে তৈরী হয়,’মেড ইন ইন্ডিয়া’ লোগো শেয়ার করলো Xiaomi

বিক্রি হওয়া ৯৯ শতাংশ রেডমি ফোন ভারতে তৈরী হয়,’মেড ইন ইন্ডিয়া’ লোগো শেয়ার করলো Xiaomi

সারাবিশ্ব কাঠগড়ায় দাঁড় করিয়েছে চীনকে করোনা ভাইরাস ছড়ানোর জন্য । সোশ্যাল মিডিয়া সাইটে ট্রেন্ড করতে শুরু করেছে চীনা প্রোডাক্ট বর্জনের স্লোগান। পরিস্থিতি বেগতিক দেখে মাঠে নেমেছে চীনা স্মার্টফোন কোম্পানিগুলি। তারা ধীরে ধীরে ভারতে স্মার্টফোন তৈরির উপর জোর দিতে শুরু করেছে। যদিও শাওমি আগে থেকেই ভারতে ফোন এসেম্বলিং শুরু করেছিল। এটাই হাতিয়ার করে কোম্পানি এবার ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেইন শুরু করলো। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে ‘মেক ইন ইন্ডিয়া’ লোগো লাগাতেও শুরু করেছে।

কিছু মাস আগে শাওমি ইন্ডিয়ায় সিইও জানিয়েছিলেন ভারতে বিক্রি হওয়া শাওমি ফোনের ৯৯ শতাংশ ফোন ভারতেই তৈরী হয়। এরজন্য কোম্পানি Foxconn এর সাথে হাত মিলিয়েছে। আজ শাওমি ইন্ডিয়ায় ফেসবুক পেজে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর একটি ছবি শেয়ার করা হয়। যেখানে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। এথেকে স্পষ্ট কোম্পানি ভারতে ফোন তৈরির উপর জোর দিচ্ছে এবং তার প্রচার ও জোর কদমে করছে।

Redmi Note 9 Pro Max দাম ও অফার :

রেডমি নোট ৯ প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে উপলব্ধ। যার ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৬,৪৯৯ টাকা, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৭,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা।

Redmi Note 9 Pro Max স্পেসিফিকেশনফিচার :

রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন ৮ জিবি পর্যন্ত র‌্যামের বিকল্প এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প। এছাড়াও রেডমি নোট ৯ প্রো এর মত এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর পাবেন।

ক্যামেরার কথা বললে এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফির জন্য রেডমি নোট ৯ প্রো ম্যাক্সে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ এর উপর চলবে। আবার ফোনের বাক্সে পাবেন ৩৩ ওয়াটে ফাস্ট চার্জার। ফোনটি ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel