ফ্লিপকার্টে চলছে অ্যাপল ডেজ সেল (Apple Days sale) iPhone-র উপর ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়,
Apple Days sale এর কথা বললে ৪২,৫০০ টাকার নতুন iPhone SE এর উপর ৩,৬০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। যার পরে ফোনটি ৩৮,৯০০ টাকায় কেনা যাবে। ফোনটি নো কস্ট ইএমআই এও কেনা যাবে। এই ক্যাশব্যাক পাবে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা। আবার ১৪,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ও উপলব্ধ।
iPhone 11, iPhone 11 Pro এবং iPhone 11 Pro Max ফোনের উপর ও ৫,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এই ক্যাশব্যাক এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবে। এছাড়াও ১৪,২০০ টাকার এক্সচেঞ্জ অফার মিলবে। আবার ৬ মাসের ইউটিউব প্রিমিয়াম অফার করা হবে।
অন্যান্য অফারের কথা বললে আইফোন এক্সআর ৫২,৫০০ টাকার বদলে কেনা যাবে ৪৮,৫০০ টাকায় এই ফোনের উপর ৪,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এদিকে iPhone 7 এবং iPhone 7 Plus যথাক্রমে কেনা যাবে ২৮,৪৯৯ টাকা ও ৩৪,৯৯৯ টাকায়। iPhone XS কেনা যাবে ৫৯,৯৯৯ টাকায় এবং iPhone 8 কেনা যাবে ৩৭,৯৯৯ টাকায়। এই দাম ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

0 Response to "ফ্লিপকার্টে চলছে অ্যাপল ডেজ সেল (Apple Days sale) iPhone-র উপর ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়, "
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷