Vivo True Wireless Neo earbuds ভিভো আনলো তাদের সবচেয়ে সস্তা ইয়ারফোন
Vivo True Wireless Neo earbuds : দাম
আগেই বলেছে এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে প্রায় ৪,৯০০ টাকা। এটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। আশা করা যায় ভারতীয় মার্কেটে ইয়ারফোনের চাহিদা দেখে কোম্পানি শীঘ্রই একে ভারতে আনবে।
Vivo True Wireless Neo earbuds : স্পেসিফিকেশন
ভিভো ট্রু ওয়্যারলেস নিও ১৪.২ এনএম ড্রাইভার্স এর সাথে এসেছে। যেখানে এপিটিএক্স এডাপ্টিভ এবং এএসি হাই ডেফিনেশন অডিও রেকর্ডিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। গেমারদের জন্য এই ট্রু ওয়্যারলেস নিও উপযুক্ত একটি ইয়ারফোন হবে কারণ এখানে লো ল্যাটেন্সি মোড দেওয়া হয়েছে। এতে ব্লুটুথ ৫.২ সাপোর্ট করে।
ভিভো ট্রু ওয়্যারলেস নিও আইপি৫৪ রেটিং প্রাপ্ত, যা জল প্রতিরোধী। এতে নয়েস রিডাকশন সাপোর্ট করে। আবার এখানে পাবেন ডুয়েল মাইক্রোফোন। ভলিউম ও মিউজিক পরিবর্তনের জন্য এখানে টাচ কন্ট্রোলার আছে। এছাড়াও এখানে পাবেন কোম্পানির নিজস্ব জোভি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এই ইয়ারবাডসে ২৫ এমএএইচ ব্যাটারি দিয়েছে। যেটি ফুল চার্জে ৫.৫ ঘন্টা ব্যাকআপ দেবে। আবার ব্যাটারি কেসে ৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যেটি ২৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। এটি ইউএসবি টাইপ সি পোর্টের সাথে চার্জ হবে। এটি চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়।

0 Response to "Vivo True Wireless Neo earbuds ভিভো আনলো তাদের সবচেয়ে সস্তা ইয়ারফোন "
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷