অ্যামাজন প্রাইম ভিডিয়ো অ্য়াপ এবার উইনডোজেও , সঙ্গে নজরকাড়া অফার
মাইক্রোসফট স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। এক মাসের জন্য সাবস্ক্রিবশন মূল্য ১২৯ টাকা। এছাড়া গ্রাহকরা এক বছরের জন্য ৯৯৯ টাকা দিয়ে অ্যাপটি সাবস্ক্রাইব করতে পারেন। অ্যামাজন প্রাইম ভিডিয়ো সাবস্ক্রিবশনের সঙ্গেই বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যামাজন মিউজিক ও তার সঙ্গে মিলবে অ্যামাজন শপিংয়ের ফ্রি ডেলিভারি।
কয়েকদিন আগেই অ্যামাজন প্রাইম ভিডিয়ো নিয়ে এসেছে ওয়াচ পার্টি। যেখানে ১০০ জন মিলে একই সময়ে টিভি শো বা সিনেমা দেখতে পাবেন। এছাড়াও আমেরিকায় অ্যামাজন প্রাইমে এই ওয়াচ পার্টি চলাকালীন ইমোজি ও বার্তা শেয়ার করা যায়। অন্যান্য দেশেও এই অপশন খুব শীঘ্রই আসতে চলেছে।
