বাম্পার ছাড়, শুরু হল অ্যামাজন ওয়াও স্যালারি ডেজ সেল টিভি, ল্যাপটপ, হেডফোনের উপর
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
Comment
ওয়াও স্যালারি ডেজ সেলের সময়ে ক্রেতারা বড় বড় ব্র্যান্ডের দামি প্রোডাক্ট অনেক কম দামে কিনতে পারবেন। এলজি, আইএফবি, ডাইসন, বাজাজ এবং ফিলিপসের ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন বেশ সস্তায়। ওয়ানপ্লাস এর টিভি, হোম টাউনের ফার্নিচার, হোম সেন্টার, স্লিপ ওয়েল, ডিউরো ফ্লেক্সের অ্যাপ্লায়েন্স আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে। এছাড়াও ক্রেতারা পেয়ে যাবে নো কস্ট ইএমআই এর অপশন। আবার অ্যামাজন ওয়াও স্যালারি ডেজ সেলে পুরানো প্রোডাক্ট এক্সচেঞ্জও করতে পারবেন।
আসুন দেখে নেওয়া যাক এই অফারের কিছু দুর্দান্ত ডিল-
• এই সেলে Vu এর ৩২ ইঞ্চির আল্ট্রা অ্যান্ড্রয়েড টেলিভিশন মিলবে মাত্র ১০,৯৯৯ টাকায়। এই টেলিভিশনে এইচ ডি প্যানেল, ডলবি অডিও, ক্রোমকাস্ট ফিচার, ব্লুটুথ, গেমিং মোড, এবং এমপেগ নয়েজ রিডাকশন ফিচার পেয়ে যাবেন।
• Sennheiser এর HD 4.50 SE BT NC Noise-cancelling হেডফোন আপনারা পেয়ে যাবেন ৭,৪৯০ টাকায়। এই হেডফোনে আপনারা ব্লুটুথ ৪.০ এবং ১৯ ঘণ্টার ব্যাটারি লাইফ পাবেন।
• আপনি যদি ফিটনেস ব্যান্ড কিনতে চান তাহলে এই অফারে আপনারা ৯৯৯ টাকা থেকে পেয়ে যাবেন বিভিন্ন ভালো কোম্পানির ফিটনেস ব্যান্ড। যারমধ্যে- Xiaomi Mi Band 4, Honor Band 5, Fitbit Versa কোম্পানির ব্যান্ড থাকবে।
• ল্যাপটপের উপরেও রয়েছে ভালো অফার। এসারের Aspire 3 ল্যাপটপ আপনারা পাচ্ছেন ১৬,৯৯০ টাকায়। এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১০ এবং সেলেরন প্রসেসর। এছাড়া লেনোভোর i5 ল্যাপটপ মিলবে ৪২,৯৯০ টাকায়।
• এছাড়াও আপনারা কম্পিউটার অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন অনেক কম দামে। জনপ্রিয় ব্যান্ড লজিটেকের MX Master 2S মাউস আপনারা পাচ্ছেন ৫,৪৯৫ টাকায়। এছাড়াও লজিটেকের ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ডের দাম এই সেলে রয়েছে ৫,৪৯৯ টাকা। শুধু তাই নয় অ্যাপল পেন্সিল ফার্স্ট-জেনারেশন পাওয়া যাবে মাত্র ৭,৯৯৯ টাকায় ।

0 Response to "বাম্পার ছাড়, শুরু হল অ্যামাজন ওয়াও স্যালারি ডেজ সেল টিভি, ল্যাপটপ, হেডফোনের উপর "
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷