-->
ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফটো ও ভিডিও ডাউনলোড করবেন

ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফটো ও ভিডিও ডাউনলোড করবেন

আমাদের দৈনন্দিন জীবনে 
মোবাইল ফোন একটা বড়ো জায়গা করে নিয়েছে রীতিমতো। আসতে আস্তে আমাদের লাইফে প্রাশ্চাত্যের ছাপ অনেকখানি এসে গেছে। ফেইসবুক ইউটুব ছাড়াও যে সোশ্যাল মিডিয়াটি আজকাল মানুষ খুব পছন্দের হয়ে দাঁড়িয়েছে সেটি হলো ইনস্টাগ্রাম।ইনস্টাগ্রাম আমাদের ডেইলি জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বললে খুব একটা কম বলা হবে না। এই ইনস্টাগ্রাম আমাদের একটা ডিজিটাল অ্যালবাম হয়ে গেছে, অনেকেই অন্যের এই ইনস্টাগ্রাম গ্যালারি থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করার চেষ্টা করেন বা জানতে চান কিভাবে নিতে পারবেন কারণ ইন্সটা এপ্লিকেশন এর মধ্যে এই সুবিধাটি নেই।

সেইজন্যে আমরা এখানে কিছু এরম পদ্ধতি শেয়ার করলাম যার মাধ্যমে যেকোনো ইনস্টাগ্রাম এর ছবি বা ভিডিও আপনার নিজের মোবাইল ফোনে সেভ করতে পারবেন।

ইনস্টাগ্রাম এর ছবি ও ভিডিও সেভ করার পদ্ধতিগুলি

স্ক্রিনশট এর মাধ্যমে ছবি সেভ করা

আপনি হয়তো জানেন যে আপনার মোবাইলে স্ক্রিনশট অর্থাৎ যেকোনো মুহূর্তে মোবাইলে স্ক্রিন এ কি আছে তা ইমেজ আকারে সেভ করার একটি অপসন রয়েছে। বিভিন্ন মোবাইলে বিভিন্ন ভাবে তা করা যায়, নিচে আমি কয়েকটি পদ্ধতি বলে দিলাম,

১। আপনার মোবাইলে ইনস্টাগ্রাম খুলুন
২। যে ছবিটি আপনি সেভ করতে যাচ্ছেন সেই ছবিটি স্ক্রল করে স্ক্রিন এর মাঝেখানে এ আনুন ।
৩। এরপর আপনার মোবাইলের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন একসাথে টিপে থাকুন। দেখবেন মোবাইলে এর নিচের দিকে একটি ছবি উঠে গিয়ে থাকবে সেটি হলো স্ক্রিনশট, এবার ওটির ওপর ক্লিক করে আপনি ছবিটিকে আপনার দরকার মতো এডিট বা ক্রপ ( কেটে ) নিতে পারেন।

অনলাইন সার্ভিসের মাধ্যমে ইনস্টাগ্রাম ফটো ও ভিডিও ডাউনলোড

সময় লাগবে 1 minute.

অনলাইন সার্ভিসের মাধ্যমে ইনস্টাগ্রাম ফটো ও ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

  1. পোস্ট লিংক কপি করুন

    এটি করার জন্যে আপনাকে বিশেষ কিছু করতে হবে না, শুধু আপনার পছন্দের ইনস্টাগ্রাম ফটো বা ভিডিও পোস্টটির লিংকটি কপি করুন, নিচের ইমেজটিতে দেখতে পাবেন যে আমরা একটি পোস্ট এর উপরে ডানদিকে মেনু আইকন এ ক্লিক করে মেনু থেকে “Copy Link” এ ক্লিক করুন। তাহলে ওই পোস্টটির লিংক আপনার ফোনে কপি হয়ে যাবে।

    1. ইনস্টাগ্রাম ডাউনলোডার সাইটগুলিতে যান


      অনলাইনে ইনস্টাগ্রাম এর অরিজিনাল ফটো ও ভিডিও ডাউনলোড করার অনেকগুলি ওয়েবসাইট রয়েছে যেগুলি আপনার পছন্দের পোস্ট থেকে তার পিকচার বা ভিডিও ডাউনলোড করে সেভ করতে দেয়। আমরা নিচে এরম এ কিছু সাইটের লিংক দিয়ে রাখলাম যেগুলির যেকোনো একটি ক্লিক করুন,

      https://ingramer.com/tools/instagram-video-downloader/
      https://instadownloader.co/
      https://downloadgram.com/
      https://downloadinstagramvideos.net/en/

    2. এবার পোস্টলিংকটি সাবমিট করুন ওখানে

      আশাকরি আপনি ওপরের সাইটগুলির মধ্যে যেকোনো একটিতে এখন রয়েছেন, এইবার আপনি ১ নম্বর স্টেপে যে লিংকটি কপি করেছিলেন সেটি এই সাইটে সাবমিট করুন। কিছুক্ষন প্রসেসিং হয়ে দেখবেন আপনার ভিডিও বা ফোটোটির ডাউনলোড করার অপসন এসে গেছে।

    3. এবার ডাউনলোড

      ওই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার পছন্দের ভিডিও অথবা ফটোটি ডাউনলোড করে নিন।

    ইনস্টাগ্রামের প্রাইভেট ফটো ও ভিডিও কিভাবে ডাউনলোড করবেন ?

    ইনস্টাগ্রামে দুই ধরণের প্রোফাইল হয়, এক যেটি সকলের জন্যে লভ্য অর্থাৎ যেকেউ ওই প্রোফাইলের কনটেন্ট দেখতে পারবেন। এটিকে বলা হয় পাবলিক প্রোফাইল। উপরে যে পদ্ধতিতে আপনাকে ইনস্টাগ্রাম কনটেন্ট ডাউনলোড করার কথা বলেছি সেটি এই ধরণের প্রোফাইলের জন্যেই প্রযোজ্য।

    কিন্তু অনেকসময় আমাদের মধ্যে অনেকের প্রাইভেট একাউন্ট থাকে যার মানে এই যে ওই একাউন্ট গুলির কনটেন্ট শুধুমাত্র যারা ওই একাউন্টটিকে ফলো করছে তারাই দেখতে পাবে। এটি মূলত সিকিউরিটির জন্যে করা হয়। সেক্ষত্রে এই ধরণের একাউন্ট এর কনটেন্ট নরমাল ভাবে ডাউনলোড করা যায়না। সেটি ডাউনলোড করার জন্যে নিচে আমরা অনলাইনে সার্ভিস এর লিংক দিলাম –

    https://instaoffline.net/private-downloader/
    https://aloinstagram.com/private-downloader/

    প্রাইভেট পোস্ট ডাউনলোড করার পদ্ধতি বিভিন্ন সার্ভিস অনুযায়ী আলাদা হয়ে থাকে , সেইজন্যে উপরোল্লেখিত সাইটগুলিতে গিয়ে ওখানের স্টেপ গুলি ফলো করুন তাহলে সহজেই আপনি প্রাইভেট একাউন্ট এর কনটেন্ট ডাউনলোড করতে সক্ষম হবেন।

0 Response to "ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফটো ও ভিডিও ডাউনলোড করবেন"

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel