৪৫ হাজার কোটি টাকা লোকসানের মুখে কোম্পানি টিকটক ব্যানের প্রভাব
চীনা মিডিয়া সংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতে অ্যাপ ব্যান হওয়ার পর এই সপ্তাহে ByteDance এর লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি টাকা। বাইটড্যান্স গত কয়েক বছরে ভারতের বাজারে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতে চীনা অ্যাপ নিষেধাজ্ঞার এই ঘটনা, চীনা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের উপর বেশ প্রভাব ফেলবে।
যদিও ভারত টিকটকের আয়ের প্রধান উৎস ছিল না, তবে অ্যাপটি বিশ্বের যে সমস্ত দেশে সর্বাধিক ডাউনলোড হয়েছিল তার অন্যতম হল ভারত। বাইটড্যান্সের অ্যাপগুলি, বিশেষত টিকটক ভারতের ছোট-বড় শহরগুলিতে জনপ্রিয় হয়ে উঠেছিল।
গ্লোবাল টাইমস দাবি করেছে বাইটড্যান্সের ক্ষতির পরিমাণ অন্য সমস্ত অ্যাপগুলির সম্মিলিত ক্ষতিকে ছাড়িয়ে যাবে। তথ্য অনুসারে, টিকটক চালু হওয়ার পর ভারতে গুগল প্লে স্টোর থেকে প্রায় ৬৬ মিলিয়ন বার ডাউনলোড হয়েছিল। এই মুহুর্তে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে। এখন ভারতে বাইটড্যান্সের রেভেনিউ শূন্য।

0 Response to " ৪৫ হাজার কোটি টাকা লোকসানের মুখে কোম্পানি টিকটক ব্যানের প্রভাব"
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷