ফ্ল্যাশ সেল Moto G8 Power Lite ৯ হাজার টাকার কমে আজ কিনতে পারবেন , মিলবে ছাড়ও
Moto G8 Power Lite দাম ও অফার:
ভারতে মোটো জি ৮ পাওয়ার লাইট এর দাম ৮,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। লঞ্চ অফার হিসাবে Axis Bank Buzz ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। আবার ৫ শতাংশ ছাড় মিলবে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকদের। এছাড়াও ফোনটি নো কস্ট ইএমআই অফারেও কেনা যাবে।
Moto G8 Power Lite: স্পেসিফিকেশন
মোটো এর এই ফোনে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ম্যাক্স ভিশন ডিসপ্লে আছে। এইচডি প্লাস এই ডিসপ্লের রেজুলেশন ৭২০ x ১৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। মোটো জি ৮ পাওয়ার লাইটে পাবেন ২.৩ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে আছে তিনটি ক্যামেরা। যার প্রধান ক্যামেরা এফ/২.০ অ্যাপারচার যুক্ত পিডিএফ ১৬ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এখানে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। সামনে ও পিছনের ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিং করা যাবে।
সিকিউরিটির জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই সিস্টেমে চলে। পাওয়ারের জন্য এতে পাবেন ১০ ওয়াট চাজিং সাপোর্ট যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
