Oppo Enco W31 এবং Enco M31 এর সীমিত সময়ের জন্য দাম কমলো ওয়্যারলেস হেডফোন
Oppo Enco W31 এবং Enco M31 এর উপর সীমিত সময়ের অফার:
ভারতে Enco W31 এর দাম ছিল ৪,৯৯৯ টাকা। তবে ১৫ জুলাই পর্যন্ত এটি ৩,৭৯৯ টাকায় পাওয়া যাবে। আবার ২,৯৯৯ টাকার বদলে ১,৯৯৯ টাকায় কিনতে পারবেন OPPO Enco M31। দুটি হেডফোনই Amazon থেকে কেনা যাবে। হেডফোন দুটি নো কস্ট ইএমআই এ কেনা যাবে। সাথে HSBC cashback card ব্যবহার করে পেমেন্ট করলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
OPPO Enco M31 স্পেসিফিকেশন :
এটি সবুজ ও কালো রঙে পাওয়া যাবে। OPPO Enco M31 এর ফিচারের কথা বললে এটি নেকব্যান্ড ডিজাইনের সাথে এসেছে। এতে High-Res ওয়্যারলেস অডিওর সাপোর্ট ও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.০ দেওয়া হয়েছে। এই ইয়ারফোনে ৯.২ এমএম ফুল রেঞ্জ ডায়নামিক ড্রাইভার মজুত আছে। আবার এতে LDAC অডিও কোডেকের সাপোর্ট দেওয়া হয়েছে।
Oppo Enco W31: স্পেসিফিকেশন
এটি কালো ও সাদা রঙে উপলব্ধ। অপ্পোর এই ওয়্যারলেস হেডফোন ইন ইয়ার ডিজাইনের সাথে এসেছে। এই ইয়ারবাড আইপি ৫৪ রেটিং প্রাপ্ত, অর্থাৎ এটি জল ও ধুলো প্রতিরোধী। অপ্পো এতে ডুয়েল কম্পোসিট ব্যবহার করেছে। যেটি টিপিইউ (থার্মোপ্লাস্টিক পলিউরিথেনস) এবং গ্রাফিন ডায়াফ্রামস দ্বারা তৈরী। এতে দুটো মোড আছে- ব্যস ও ব্যালান্স মোড। এটি নয়েস ক্যান্সেলেশন অ্যালগরিদম ফিচারের সাথে এসেছে। আপনি যাতে খুব ভালোভাবে এটি কানে লাগাতে পারেন সেইজন্য ইয়ার টিপস আছে। এটি একবার চার্জে ২৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে বলে কোম্পানি দাবি করেছে।
