Oppo Reno 4 Pro ভারতীয়দের কথা মাথায় রেখে বেশি রিফ্রেশ রেটের সাথে আসবে
শনিবার, ৪ জুলাই, ২০২০
Comment
ভারতে এই সিরিজের দুটি ফোনই আসবে কিনা এখনও তা না জানা গেলেও, টিপ্সটার মুকুল শর্মা নিশ্চিত করেছে অপ্পো রেনো ৪ প্রো ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ হবে। এমনকি তিনি জানিয়েছেন এই ফোনের ভারতীয় ভার্সন, চীনা ভার্সনের থেকে বেশি প্রিমিয়াম হবে। এমনকি এর ডিসপ্লের সাইজ ও রিফ্রেশ রেট ও ভিন্ন হওয়ার কথা তিনি জানিয়েছেন। জানিয়ে রাখি চীনে ফোনটি ৯০ হার্জ রিফ্রেশ রেটের সাথে লঞ্চ হয়েছিল। মনে করা হচ্ছে কোম্পানি ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে OPPO Reno 4 এর স্পেসিফিকেশনে কিছু বদল আনতে পারে। এই সম্পর্কে নতুন কোনো তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব।
OPPO Reno 4, Reno 4 Pro স্পেসিফিকেশন :
অপ্পো রেনো ৪ ও রেনো ৪ প্রো ফোনের ফিচার অনেকটাই এক। তবে এদের ব্যাটারি ডিসপ্লে সাইজ একই রকম। অপ্পো রেনো ৪ এবং রেনো ৪ প্রো ফোনে যথাক্রমে ৬.৪৩ ইঞ্চি ও ৬.৫৫ ইঞ্চি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে প্যানেলে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করে।সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। দুটি ফোনের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। দুটি ফোনই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে এসেছে। রেনো ৪ ও রেনো ৪ প্রো অ্যান্ড্রয়েড ১০ বেসড কালার ওএস ৭.২ অপারেটিং সিস্টেমে চলে।
অপ্পো রেনো ৪ ও রেনো ৪ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে প্রো ভার্সনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর আছে। আবার রেনো ৪ এ পাবেন ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। দুটি ফোনেই ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হয়েছে। রেনো ৪ এসেছে ৪,০১০ এমএএইচ ব্যাটারির সাথে, যেখানে ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন রেনো ৪ প্রো তে।

0 Response to "Oppo Reno 4 Pro ভারতীয়দের কথা মাথায় রেখে বেশি রিফ্রেশ রেটের সাথে আসবে "
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷