-->
শুরু হল ফ্লিপকার্ট সুপার ভ্যালু উইক সেল , ফোনের উপর অতিরিক্ত ছাড়

শুরু হল ফ্লিপকার্ট সুপার ভ্যালু উইক সেল , ফোনের উপর অতিরিক্ত ছাড়

Flipkart জনপ্রিয় ই-কমার্স সাইট ফিরিয়ে আনলো তাদের Super Value Week সেল। চারদিনের এই সেল ১৪ জুন থেকে শুরু হয়েছে, যা চলবে ১৭ জুন পর্যন্ত। ফ্লিপকার্ট সুপার ভ্যালু উইক সেলে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনগুলি ডিসকাউন্টে কিনতে পারবেন। এছাড়াও সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পাবে। আবার নো কস্ট ইএমআই সুবিধাও এখানে উপলব্ধ। আসুন Flipkart Super Value Week এর বেস্ট অফার সম্পর্কে জানি।
 Super Value Week Flipkart অফার :
এই সেলে Samsung Galaxy S20 সিরিজের উপর ৪,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে। এই সিরিজের তিনটি ফোনের উপর এই অফার উপলব্ধ। আপনি গ্যালাক্সি এস ২০ কিনতে পারবেন ৭০,৪৯৯ টাকায়। আবার গ্যালাক্সি এস ২০ প্লাস ও গ্যালাক্সি এস ২০ আলট্রা কিনতে পারবেন যথাক্রমে ৭৭,৯৯৯ টাকায় ও ৯৭,৯৯৯ টাকায়। এদিকে ১৫,৪৯৯ টাকায় কিনতে পারবেন গ্যালাক্সি এ ৫০।
এদিকে শাওমি পোকো এক্স ২ প্রো ফোনটি ১৭,৪৯৯ টাকা কিনতে পারবেন। এই ফোনের উপর ও এক্সচেঞ্জ অফার ও ব্যাংক অফার প্রযোজ্য। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছিল। Realme X2 Pro ফোনের উপর ও ৪,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া। এই ফোনটি কেনা যাবে ৩১,৯৯৯ টাকায়।
Flipkart
এই সেলে ৪২,৫০০ টাকার নতুন iPhone SE এর উপর ৩,৬০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। যার পরে ফোনটি ৩৮,৯০০ টাকায় কেনা যাবে। ফোনটি নো কস্ট ইএমআই এও কেনা যাবে। এই ক্যাশব্যাক পাবে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা। আবার ১৪,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ও উপলব্ধ।
                                     Flipkart

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel