Samsung Mobiles Fest Sale ৬৫০০ টাকা থেকে স্মার্টফোন, ফ্লিপকার্টে শুরু হল স্যামসাং মোবাইল ফেস্ট সেল
শনিবার, ২০ জুন, ২০২০
Samsung Mobiles Fest Sale অফার On Flipkart:
Samsung Galaxy J3 Pro ফোনটি এই সেলে ৭,৪৯০ টাকায় কিনতে পারবেন। এই ফোনের উপর ৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার থাকছে। ৬,৪৯০ টাকায় পাওয়া যাবে Galaxy On5 এবং Galaxy On7 পাওয়া যাবে ৬,৯৯০ টাকায়। এই দুটি ফোনের উপর যথাক্রমে ৬,০০০ টাকা ও ৬,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
আবার Samsung Galaxy On Max ও Galaxy On Nxt ফোন দুটি যথাক্রমে ১৪,৯০০ টাকা ও ১৩,৯০০ টাকায় কেনা যাবে। এই ফোন দুটির উপর এক্সচেঞ্জ অফার ও থাকছে। যারপর অন ম্যাক্সের উপর ১৪,০০০ টাকা পর্যন্ত এবং অন নেক্সট এর ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এই সেলে স্যামসাং গ্যালাক্সি এস ৮ ফোনটির ৬৪ জিবি ভ্যারিয়েন্ট ৫৭,৯০০ টাকায় কেনা যাবে। আবার এর উপরে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। আবার Galaxy S8+ এর উপরও ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এই ফোনের সবচেয়ে বেশি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৬৪,৯০০ টাকায়। এছাড়াও নো কস্ট ইএমআই উপলব্ধ।
ফ্লিপকার্ট সেলে Samsung Galaxy S7 ফোনটি পাবেন ২৯,৯৯০ টাকায়। আবার এর উপর ২৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। আমরা পুরানো আইফোন ৪ বদলে ২৫,০০০ টাকা ছাড় পেয়েছি। এদিকে ডিসকাউন্টের পর Samsung Galaxy C9 Pro কিনতে পারবেন ২৯,৯০০ টাকায়। এই ফোনের উপর ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার উপলব্ধ। ফোনটির নো কস্ট ইএমআই শুরু হয়েছে ২,৪৯২ টাকা থেকে।
