Sony Bravia X8000H এবং X7500H টিভি সিরিজ ভারতে এল, জানুন দাম
৪কে আলট্রা এইচডি এলইডি ডিসপ্লের সনি ব্রাভিয়া এক্স৮০০০এইচ ৪৩ ইঞ্চি, ৪৯ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি ও ৮৫ ইঞ্চি সাইজে পাওয়া যাবে। আবার ৪৩ ইঞ্চি, ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি সাইজে মিলবে ব্রাভিয়া এক্স৭৫০০এইচ। দুটি টিভি সিরিজই কোম্পানি প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ করেছে। আসুন এদের দাম জেনে নিই।
Sony Bravia X7500H এবং X8000H টিভি সিরিজ দাম :
এই টিভি সিরিজের সমস্ত মডেলের দাম এখনও জানা যায়নি। তবে Bravia X8000H এর ৬৫ ইঞ্চি মডেলের দাম হল ১,৩৯,৯৯০ টাকা। আবার ৮৫ ইঞ্চি মডেলের দাম হল ৫,৯৯,৯৯০ টাকা। এদিকে Bravia X7500H এর ৫৫ ইঞ্চি মডেলের দাম ৭৯,৯৯০ টাকা। দেশের বড় বড় ই-কমার্স সাইট ছাড়াও অফলাইন স্টোর থেকেও এই টিভি কেনা যাবে।
Bravia X8000H এবং X7500H টিভি সিরিজ দুটি অ্যান্ড্রয়েড টিভি হিসাবে বাজারে এসেছে। এতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। অ্যাপল ডিভাইস দিয়ে এই টিভিতে ভিডিও না গান চালানো যাবে।
