Vivo X50 সিরিজ 5G সাপোর্টের সাথে ভারতে আসছে , মুগ্ধ হবেন এর ডিজাইন ও ফিচারে
Vivo X50 সিরিজ স্পেসিফিকেশন :
Vivo X50 ফোনে ৬.৫৬ ইঞ্চি এমোলেড ফ্লাট ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে পাবেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা স্ট্যান্ডার্ড ওআইএস এর সাথে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। ফোনে ৮ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর উপলব্ধ। এখানে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo X50 Pro ফোনে ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের পিছনেও আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৯৮ সেন্সর। অন্য ক্যামেরাগুলি হলো ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৪,৩১৫ এমএএইচ ব্যাটারি রয়েছে।
এই সিরিজের সবচেয়ে দামি মডেল হল Vivo X50 Pro+। এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। ফোনে ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৩৭৬ পিক্সেল। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN1 সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ আছে। অন্যান্য ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।

0 Response to "Vivo X50 সিরিজ 5G সাপোর্টের সাথে ভারতে আসছে , মুগ্ধ হবেন এর ডিজাইন ও ফিচারে"
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷